ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরাইলি হত্যাকাণ্ড পরিকল্পিত: এইচআরডব্লিউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকার পশ্চিম সীমান্তে বিক্ষোভে গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে হত্যা সম্পূর্ণ বেআইনি ও পরিকল্পিত বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পাথর ছোড়া কিংবা অন্য কোনো সহিংসতা সেনাসদস্যের জীবন হুমকিতে ফেলেছে বলে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরাইলি সরকার।-খবর আলজাজিরার।

ইসরাইলের শীর্ষ সেনা কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে সংস্থাটি বলেছে, বিক্ষোভের আগে কিংবা পরে তাজা গুলির ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুসারে সহিংসতায় জীবনের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হলে সেনাসদস্যদের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের অনুমোদন অবৈধ। এতে ব্যাপকসংখ্যক লোক নিহত ও আহত হবে বলে আগেই অনুমান করা যায়।

১৯৪৮ সালে ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে শুক্রবারের বিক্ষোভে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এতে প্রায় দেড় হাজার লোক আহত হয়েছেন। চিকিৎসার অভাব ও মারাত্মক জখমের কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলি বাহিনী স্থল, সমুদ্র ও আকাশপথ অবরুদ্ধ করে রাখায় গাজা উপত্যকায় কোনো চিকিৎসাসামগ্রী পৌঁছাতে পারছে না।

বিক্ষোভের আগে ইসরাইল সরকার ঘোষণা দিয়েছিল, তারা সরাসরি গুলি করার ক্ষমতা দিয়ে সীমান্তে একশ স্নাইপার মোতায়েন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজায় ইসরাইলি হত্যাকাণ্ড পরিকল্পিত: এইচআরডব্লিউ

আপডেট সময় ০২:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮