ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় আত্মসাৎকৃত ৪০০ বস্তা গোখাদ্য উদ্ধার, এক ব্যবসায়ী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহরে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের আত্মাসৎ করা ৪০০ বস্তা গো-খাদ্য উদ্ধার ও জড়িত এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পলাতক অপর ব্যবসায়ী আব্দুল খালেক (৩৬) চাটমোহর উপজেলার দোদারিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের আনোয়ার ট্রেডার্সের সত্বাধিকারী আনোয়ার হোসেন ও চাটমোহরের ব্যবসায়ী আব্দুল খালেক নারায়নগঞ্জ ইসলামিয়া ফ্লাওয়ার মিল থেকে গত ২৯ মার্চ বৃহস্পতিবার ভুয়া ডিলার সেজে সম্পূর্ন টাকা বাকি রেখে ৪০০ বস্তা গোখাদ্য ক্রয় করে আত্মগোপন করেন।

সোমবার ওই ফ্লাওয়ার মিলের মালিক পক্ষ ভাঙ্গুড়া থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিলে পুলিশ অভিযানে নামে। প্রথমে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের আনোয়ার হোসেনের গোডাউন থেকে ১০০ বস্তা গোখাদ্য উদ্ধার ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চাটমোহর উপজেলার দোদারিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে আরো ৩০০ বস্তা গোখাদ্য উদ্ধার করা হয়। পুলিশের আগমন টের পেয়ে পালিয়ে যাওয়ায় খালেককে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় নারায়নগঞ্জ ইসলামিয়া ফ্লাওয়ার মিলের ম্যানেজার রাধাবল্লভ সাহা বাদি হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় আত্মসাৎকৃত ৪০০ বস্তা গোখাদ্য উদ্ধার, এক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১২:১৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮