ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনৈতিক কাজে জড়িয়েছেন যে বলিউড শিল্পীরা

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনয় জগতে অনৈতিক কাজে জড়িয়েছেন অনেক বলিউড শিল্পী। এর মধ্যে অনেকে ধর্ষণ, নারী নির্যাতন বা কুপ্রস্তাবের মতো অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের তথ্য তুলে ধরা হলো:

বিপাশা বসু: ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী দলের অন্যতম নেতা অমর সিংহের সঙ্গে বিপাশার অশালীন কথোপকথনের অডিও ভাইরাল হয়েছিল ২০১১ সালে। পরে অবশ্য সেই অডিওকে ভুয়া বলে দাবি করেছিলেন দুজনেই।

অস্মিত পটেল এবং রিয়া সেন: ২০০৫ সালে দুই তারকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশ্য পুরো ঘটনাকেই ‘ক্যামেরার কারসাজি’বলে জানিয়েছিলেন দুজনে।

শাইনি আহুজা: নিজের পরিচারিকাকে ধর্ষণের দায়ে জেলে গিয়েছিলেন ‘গ্যাংস্টার’ (২০০৬) খ্যাত অভিনেতা শাইনি আহুজা। পরে অবশ্য তিনি জামিন পেয়েছিলেন।

দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং পায়েল রোহাতগি: ‘সাংঘাই’ (২০১২) ছবিতে অভিনয় করতে দেয়ার বিনিময়ে অভিনেত্রী পায়েল রোহাতগিকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছিল পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

আদিত্য পাঞ্চলি এবং কঙ্গনা রানাউত: প্রাক্তন বান্ধবী কঙ্গনা রানাউতকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল আদিত্য পাঞ্চলির বিরুদ্ধে।

মধুর ভাণ্ডারকর: বলিউডের উঠতি নায়িকা প্রীতি জৈনকে বিয়ের এবং ছবিতে সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল পরিচালক মধুর ভাণ্ডারকরের বিরুদ্ধে।

অমন বর্মা: ছবিতে কাজ করার সুযোগের বদলে কুপ্রস্তাব দেয়ার মামলা উঠেছিল অভিনেতা অমন বর্মার বিরুদ্ধেও।

শক্তি কাপুর: ২০০৫ সালে এই একই অভিযোগ উঠেছিল বলিউডের বিখ্যাত ভিলেন শক্তি কাপুরের বিরুদ্ধে।

সুত্র: এবেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনৈতিক কাজে জড়িয়েছেন যে বলিউড শিল্পীরা

আপডেট সময় ০৭:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮