ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

রেকর্ড গড়ে মিয়ামি ওপেন জিতলেন ইসনার

আকাশ স্পোর্টস ডেস্ক:

জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন জন ইসনার। মিয়ামি ওপেনের ফাইনালে আলেকজান্ডার জাভরেভকে হারিয়ে দোর্দণ্ড প্রতাপে শিরোপা জিতলেন তিনি।

শিরোপার লড়াইয়ে ক্যান্ডন পার্কে মুখোমুখি হন ইসনার-জাভরেভ; যেখানে জার্মান প্রতিদ্বন্দ্বীকে ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে পরাভূত করেন মার্কিন টেনিস সেনসেশন।

এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো মাস্টার্সের শিরোপা জিতলেন ইসনার। এর সুবাদে বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের নবম স্থানে উঠে গেছেন তিনি।

এ জয়ে অনন্য রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী তারকা। এখন তিনিই মিয়ামি ওপেনজয়ী সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।

প্রথমবারের মতো মিয়ামি জয়ের পর অজস্র অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ইসনার। জাভরেভ নিজেই তাকে স্বীকৃতি দিয়েছেন, তুমি ১০০টি মাস্টার্স জয়ের যোগ্য।

স্কাই স্পোর্টস পণ্ডিত গ্রেগ রুসেদস্কি তো একধাপ এগিয়েবিরাট স্বীকৃতি দিয়েছেন মিয়ামি ওপেন চ্যাম্পিয়নকে। তাকে ক্লে কোর্টে অদম্য বলে কিংবদন্তিরাফায়েল নাদালের সঙ্গে তুলনা করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

রেকর্ড গড়ে মিয়ামি ওপেন জিতলেন ইসনার

আপডেট সময় ০৭:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮