ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগুনে পুড়ল চাক্তাই চালপট্টির ১৬ দোকান

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের চাক্তাই এলাকায় ভয়াবহ আগুনে তিনটি চালের মিলসহ ১৬টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। প্রায় ছয় ঘণ্টা পর আজ রোববার সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চাক্তাই খাতুনগঞ্জ ট্রেডের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাক্তাইয়ের চালপট্টি এলাকায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আজ সকাল ৯টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে তিনটি চালের মিল, নয়টি চালের দোকানসহ ১৬টি প্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের অবহেলার কারণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আগুন নেভাতে এত দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, চাক্তাই এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে। এ এলাকায় নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগুনে পুড়ল চাক্তাই চালপট্টির ১৬ দোকান

আপডেট সময় ০৩:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭