ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংকের সিআরআর ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ বা ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি জানান, সিআরআর ১ শতাংশ কমানোর এ সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে এই সিদ্ধান্তের সুফল পাওয়া যাচ্ছে কিনা তা আগামী জুনে একবার রিভিউ করে দেখা হবে।

রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়।

ব্যাংক খাতের সংকট নিরসনে উদ্যোক্তাদের এ বৈঠক আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাংকগুলোর আমানতের সাড়ে ৬ শতাংশ বাংলাদেশ নগদ জমা রাখার হারকে ক্যাশ রিজার্ভ রেশিও-সিআরআর বলা হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী একে বিধিবদ্ধ নগদ সংরক্ষণের হার বলে।

উদ্যোক্তারা দাবি করে আসছিলেন, কেন্দ্রীয় ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর সিআরআর ৩ শতাংশ কমানো হলে এবং সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা হলে তারল্য সংকট নিরসন হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংকের সিআরআর ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত: মুহিত

আপডেট সময় ০৮:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮