ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

এক মাসের মধ্যে সুদের হার কমাতে প্রতিশ্রুতি ব্যাংকারদের: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকঋণের সুদের হার এক মাসের মধ্যে একক অংকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যাংকাররা। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদে অর্থ (আমানত) নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দিচ্ছে। এটা ব্যাংক খাতের জন্য স্বাস্থ্যসম্মত নয়। এ জায়গা থেকে বের হয়ে আসার জন্য ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করতে হবে। আমি ঠিক করেছি আগামী ২-১ মাসের মধ্যে ছোট একটি গ্রুপকে দায়িত্ব দেবো। যারা ক্যাপিটাল মার্কেট শক্তিশালী করবে বা ক্যাপিটাল মার্কেট গড়ে তুলবে।

তিনি বলেন, নির্বাচনের বছরে অনেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতার কথা বলেন। কিন্তু অস্থিতিশীল কিছু হওয়ার মতো আমি দেখি না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে। দেশের চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশ হওয়ার সুযোগ রয়েছে।

সুদের হার বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কী কারণে সুদের হার বাড়লো তা নিয়ে আমি নিজেও সংশয়ে আছি। এখন ব্যাংকে নির্বাচনকে কেন্দ্র করে তারল্য সংকট বেড়ে গেছে। এ কারণে সুদের হার বাড়তে পারে। তবে মনে রাখতে হবে নির্বাচনের বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

অর্থমন্ত্রী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ সরকারি ব্যাংকে এবং বাকি ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখা হবে।

তিনি বলেন, প্রত্যেক সরকারি চাকরিজীবীর সেবা দেওয়ার মনোভাব থাকা উচিত। সরকারি চাকরি হুকুম দেওয়ার জন্য নয়, জনগণকে সেবা দেয়ার জন্য।

তিনি আরও বলেন, এবিআর পদ্ধতি ব্যবহার করে ব্যাংকের দায়ের করা মামলার জট কমানোর সুযোগ আছে। এক্ষেত্রে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় বাড়বে। যারা ঋণখেলাপি তারাও খেলাপির বদনাম থেকে মুক্তি পাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির তার বক্তব্যে বলেন, ব্যাংকের উন্নতির জন্য বড় অর্থের লোন দিতে খুব একটা আগ্রহী না হলেও চলবে। তবে ক্ষুদ্র ও মাঝারি লোন বেশি দিতে হবে।

তিনি আরও বলেন, ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা কমিয়ে নিতে একটি অ্যাকশন প্লান নিতে হবে। অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার করতে হবে। গভর্ন্যান্স ইস্যু আরও জোরদার করতে হবে।

এ মাস থেকে জনতা ব্যাংকের পদোন্নতির কার্যক্রম শুরু হবে। পরিচালনা পর্ষদের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানান ব্যাংকটির চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা।

তিনি আরও বলেন, এ বছর সব মডিউল অনলাইনের আওতায় আনা হবে। এ ছাড়া এটিএম বুথের সংখ্যা বৃদ্ধি, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও কলসেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

এক মাসের মধ্যে সুদের হার কমাতে প্রতিশ্রুতি ব্যাংকারদের: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮