ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএলের উদ্বোধনে সবথেকে বেশি অর্থ পাচ্ছেন যিনি

আকাশ স্পোর্টস ডেস্ক:

১৫ মিনিটে ৫ কোটির রণবীর সিংহ নন! আইপিএল অনুষ্ঠানে তার থেকেও নাকি দর পাচ্ছেন অন্য এক তারকা। আইপিএল পাড়ায় এমন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইপিএল-উৎসবের রিংটোনই কার্যত সেট করে দেয় জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান।

তবে অনেকেই আশঙ্কা করেছিলেন, এবারের আইপিএল হয়তো কিছুটা জৌলুস হারাবে। কারণ সুপ্রিমকোর্ট নিযুক্ত প্রশাসকমণ্ডলী সাফ জানিয়ে দিয়েছে, ক্রিকেট খেলাটাই যেখানে মুখ্য, সেখানে শুধুমাত্র উদ্বোধনের জন্য কোটি কোটি টাকা খরচ করা উচিত নয়। এরপরেই ৩০ কোটি থেকে সটান বাজেট নামিয়ে আনা হয় ২০ কোটি থেকে। তবে বাজেট ১০ কোটি কমলেও আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু জৌলুস হারাচ্ছে না।

রণবীর সিংহ, বরুণ ধবন, জ্যাকলিন ফার্নান্ডেজ, পরিণীতি চোপড়ারা মঞ্চ মাতাতে প্রস্তুত। এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই প্রতিবেদনে লেখা ছিল, মাত্র ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য রণবীর সিংহ নাকি পাচ্ছেন ৫ কোটি টাকা!

তবে সাম্প্রতিক প্রকাশিত খবরে জানা গিয়েছে, রণবীর সিংহ নন, আইপিএলের উদ্বোধনে সবথেকে বেশি টাকা পেতে চলেছেন বরুণ ধবন। নির্ধারিত ১৫ মিনিটের পারফরম্যান্সের জন্য তিনি পাচ্ছেন ৬ কোটি টাকা! তিনিই সর্বোচ্চ অর্থ পাচ্ছেন পারফর্মারদের মধ্যে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে সংশ্লিষ্ট সোর্সকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‘সম্প্রতি প্রকাশিত হয়েছিল যে রণবীরকে নাকি আয়োজকরা ৫ কোটি টাকা দিচ্ছেন। তবে আয়োজকরা কিন্তু বরুণ ধবনকে আরও বেশি অর্থ দিচ্ছেন। সেই অঙ্কটা ৬ কোটির আশেপাশে। যদিও সঠিক অঙ্কটা আমারও জানা নেই। ’’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইপিএলের উদ্বোধনে সবথেকে বেশি অর্থ পাচ্ছেন যিনি

আপডেট সময় ০৫:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮