ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। ৩০ মার্চ শুক্রবার রাতে হৃদরোগে তিনি মারা যান।

নিহতের নাম জাহিদ হোসেন (৪২)। তিনি ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলা মো. তারিকুল ইসলাম জানান, জাহিদ হোসেন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ চট্টগ্রামের ডবলমুড়িং থানার একটি খুনের মামলার আসামি ছিলেন। নিম্ন আদালত ১৯৯৯ সালে তাকে ফাঁসির আদেশ দেয়। ২০০২ সালে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়। ২০০৯ সালের ১৭ অক্টোবর তাকে সিলেট কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

আপডেট সময় ০১:৪৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮