ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে অস্ত্রের মহড়া ও টাকার ছড়াছড়ি বিচ্ছিন্ন ঘটনা: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “নির্বাচনে অস্ত্রের মহড়া ও টাকা ছড়াছড়ি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো সার্বজনীন ঘটনা নয়।” বলে তিনি মন্তব্য করেছেন। শনিবার সকালে কুষ্টিয়ার দিশা টাওয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত ইউপি ও পৌর নির্বাচনে অস্ত্রের মহড়া-সংক্রান্ত বিষয়ে মন্তব্য করে মন্ত্রী বলেন, ইতিপূর্বে দেশে অনুষ্ঠিত কত শতাংশ নির্বাচনে এমন ঘটনা হয়েছে এ বিষয়ে গণমাধ্যমই প্রধান সাক্ষী।

মন্ত্রী বলেন, নির্বাচনে অস্ত্রের মহড়া বা পেশিশক্তির ব্যবহার বা টাকার ছড়াছড়ি এগুলো হলো নির্বাচনকালের কিছু বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনার সার্বজনীন ঘটনার চিত্র নয়।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ২০০৮ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা অস্ত্রের মহড়া করলেন, ২০১৪ সালের নির্বাচনে কোনো অস্ত্রের মহড়া হয়নি। বরং বিএনপি অনেক স্থানে প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং নির্বাচনী কেন্দ্র উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। বরং জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য প্রশাসনের সম্পূর্ণরূপে সক্ষমতা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনে অস্ত্রের মহড়া ও টাকার ছড়াছড়ি বিচ্ছিন্ন ঘটনা: ইনু

আপডেট সময় ০৮:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮