ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

একই রুমের ৪ শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ কুয়েট

অাকাশ জাতীয় ডেস্ক:

বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে চিকিৎসাধীন চার শিক্ষার্থীই তাদের পরিবার-পরিজন, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষকও কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

জানা যায়, গত রোববার রাত ১টায় ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন মো. তৌহিদুল ইসলাম। দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মো. শাহীন মিয়া, বৃহস্পতিবার রাতে মো. হাফিজুর রহমান এবং শুক্রবার সকালে দীপ্ত সরকার নামে আরও একজনের মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। ভাইস চ্যান্সেলর দৈনিক আকাশকে বলেন, ‘ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক পালন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ’

দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে আইনগত সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিসিএসআইআরের বিশেষজ্ঞ কর্মকর্তা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমন্বয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

এদিকে ঘটনার দিন রাতেই আহতদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। ঢাকায় অবস্থানরত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানসহ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এত দিন হাসপাতালে অবস্থান করে চিকিৎসার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করেন। কিন্তু সব চেষ্টা বিফল করে সবাইকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিল কুয়েটের মেধাবী চার শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত রোববার রাত ১টায় ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের চারজন শিক্ষার্থী গত ১০ মার্চ থেকে ৫ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত স্কয়ার গ্রুপেরএকটি টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (ইন্টার্নি) জন্য ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি ৬ তলা ভবনের ৩ তলায় অবস্থান করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

একই রুমের ৪ শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ কুয়েট

আপডেট সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮