ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ প্রার্থীর জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন (আনারস প্রতীক) ৪ হাজার ৫৩১ ভোট পেয়েছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৩৭৮ ভোট।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা মাষ্টারের মৃত্যুজনিত কারণে ২৯ মার্চ বৃহস্পতিবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯৪১। এর মধ্যে ১৩ হাজার ১৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪১ ভোট বাতিল হয়। ইউনিয়নের ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে আ’লীগের মনোনীত প্রার্থী আবদুল করিম (নৌকা) পেয়েছেনে ৭ হাজার ১৮৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান লিটন (আনারস) ৪ হাজার ৫৩১ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন (ধানের শীষ) ১ হাজার ৩৭৮ ভোট, সতন্ত্র প্রাথী মো. মনির হোসেন (চশমা) ৫০ ভোট, সতন্ত্র প্রার্থী মো. কবির হোসেন চৌধুরী (অটোরিকশা) ৫৩ ভোট পেয়েছেন।

সন্ধ্যা ৬টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক এ ফলাফল ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ প্রার্থীর জয়

আপডেট সময় ০২:৫৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮