ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

সরকারি পর্যায়ের লোকদের দুর্নীতি কারণ ‘স্বভাব’ : অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি কর্মচারীরা বর্তমানে ষোল হাজার টাকার নিচে বেতন পান না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘তবুও এখন যারা দুর্নীতি করে এটা তাদের অভ্যাস, লোভ বা স্বভাবের কারণে করে। মানুষের এই অনৈতিক অভ্যাস বা লোভ পরিবর্তন করা প্রায় অসম্ভব। তবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ এর অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে দুদক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝেও পুরস্কার বিতরণ করেন তিনি।

অর্থমন্ত্রীর মতে, উন্নয়নের পাশাপাশি দেশের মৌলিক পরিবর্তন এসেছে। এখন আর ‘অভাবের কারণে মানুষ মারা যাচ্চে না’ এমনটাই মনে করছেন মন্ত্রী।

মুহিত বলেন, ‘আমার শৈশব, কৈশর এমন কি যৌবনের প্রারম্ভে শুধু খাবারের অভাবে মানুষের মৃত্যু দেখেছি। কিন্তু অভাবের কারণে আজকে কোনো লোক মারা গেছে, এমন কোনো ঘটনা এখন শোনা যায় না। এখন আর বাংলাদেশে ঝুপরি ঘর দেখা যায় না। দেশের গ্রামগুলো এখন সিলভার রং ধারণ করেছে। গ্রামের এই দৃশ্য আমাকে বিমোহিত করে।’

দেশে ৬ লক্ষ পেশাদার ভিক্ষুক আছে জানিয়ে এদেরকে কোনো অবস্থাতেই পুনর্বাসন করা যাচ্ছে না বলে অসহায়তার কথাও জানান তিনি।

দুর্নীতি প্রতিরোধে এবং জাতীয় শুদ্ধাচার বিকাশে বাংলাদেশে দীর্ঘমেয়াদি শুদ্ধাচার কৌশল গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই জাতীয় শুদ্ধাচার কৌশল আমাদের আদর্শ। এটি বাস্তবায়ন করা সহজ বিষয় নয়।’

এক্ষেত্রে দুদক গৃহীত প্রতিরোধমূলক কর্মসূচির প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ‘কি উপায়ে এই শুদ্ধাচার প্রতিষ্ঠিত করা যায় এবং সমাজ থেকে দুর্নীতি দূরীভূত করা যায় দুদকের এ জাতীয় কর্মসূচি তারই প্রকাশ। আগামী কয়েক বছরে মধ্যেই হয়তো এমন অবস্থার সৃষ্টি হবে, তখন দেশটি দুর্নীতিতে ছেয়ে গেছে- এ মন্তব্য করার সুযোগ থাকবে না। দুর্নীতি দমন কমিশনের মামলা করা ক্ষেত্র কমে আসবে, তখন কমিশনকে শুদ্ধাচার বিকাশে প্রচার-প্রচারণায় অধিকতর গুরুত্ব দিতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সরকারি পর্যায়ের লোকদের দুর্নীতি কারণ ‘স্বভাব’ : অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮