ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও অপারেশন থিয়েটারে মুক্তামনি

অাকাশ জাতীয় ডেস্ক:

সকালে অস্ত্রোপচারের পর মুক্তামনিকে আইসিইউতে নেওয়া হলেও তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।তাই অল্প সময়ের ব্যবধানেই মুক্তামনিকে আবারো অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমাম জানান, মুক্তামনির জন্য এ-পজেটিভ রক্তের প্রয়োজন পড়তে পারে।প্রয়োজনীয় রক্তদাতা থাকলেও আমরা আশা করছি আরও মানুষ আসুক। তিনি ব্যাখ্যা করে বলেন, এক ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে চার ব্যাগ রক্ত লাগে।সে কারণে পর্যাপ্ত পরিমান প্লাটিলেটের জন্য আরো রক্তদাতা প্রয়োজন।

উল্লেখ্য, আজ সকাল ৮.৩০ মিনিটে মুক্তামনিকে প্রথম দফায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ৪০ মিনিট দীর্ঘ ওই অপারেশনে বায়োসপির জন্য মুক্তামনির হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়।

অপারেশনে চিকিৎসক দলে ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক সাজ্জাদ খন্দকার, অধ্যাপক রায়হানা আওয়াল, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, কনসালটেন্ট ডা. আবু ফয়সাল, ডা. শারমিন সুমি, আবাসিক সার্জন হুসেন ইমাম, ডা. লতা আর অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডা. মোজাফ্ফর আহমেদ, ডা. মৌমিতা তালুকদার ও ডা. জাহাঙ্গির কবির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও অপারেশন থিয়েটারে মুক্তামনি

আপডেট সময় ০৫:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭