ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধে রুশ সেনা মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়াল

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখেরও বেশি সেনা প্রাণ হারিয়েছেন বলে সোমবার প্রকাশিত এক নতুন হিসাবে উঠে এসেছে। যুদ্ধের লক্ষ্য পূরণে ক্রেমলিন কতটা ভয়াবহ মূল্য দিতে প্রস্তুত, এই বিপুল প্রাণহানির পরিসংখ্যান তারই ইঙ্গিত দেয়। রাশিয়ার বাইরে থেকে পরিচালিত সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনার যৌথ অনুসন্ধানে এই তথ্য পাওয়া গেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। এ জন্য তারা মূলত রাশিয়ার উত্তরাধিকারসংক্রান্ত নথি ও মৃত্যুসংবাদ বিশ্লেষণ করেছে। ইউক্রেন যুদ্ধ থেকে পুতিন আসলে কী চান।

গবেষণাটিতে দেখা গেছে, ইউক্রেনে মাত্র এক বর্গকিলোমিটার এলাকা দখল করতে গড়ে ২৭ রুশ সেনার প্রাণ দিতে হচ্ছে। বিগত দিনের হিসাবগুলোর তুলনায় নতুন এই তথ্যে নিহতের সংখ্যা নাটকীয়ভাবে অনেক বেশি। যদিও যুদ্ধ নিয়ে ক্রেমলিন সব সময়ই গোপনীয়তা বজায় রেখেছে এবং নিজ দেশের জনগণের কাছ থেকে হতাহতের প্রকৃত তথ্য আড়াল করে রেখেছে, যার ফলে সাধারণ রুশ নাগরিকরা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অন্ধকারে রয়ে গেছেন। ফলে যুদ্ধের সম্মুখসারিতে কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত।

এই অনুসন্ধানের জন্য সংবাদমাধ্যম দুটি রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর তথ্যের পাশাপাশি বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠীর সংগৃহীত নথিপত্র ব্যবহার করেছে। এসব নথিতে রাশিয়ার সিভিল রেজিস্ট্রি এবং সরকারি বিভিন্ন তথ্য বিনিময়ব্যবস্থার নতুন কিছু সূত্র যোগ হয়েছে, যা এতদিন আড়ালে ছিল। এসব ব্যবস্থার মাধ্যমে বেনামি তথ্য রসস্ট্যাটে পাঠানো হয়, যা জাতীয় পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়।

বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর পর্যন্ত সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে সরকারি তথ্যভাণ্ডারে হিসাব যুক্ত হওয়ার গতি বেশ ধীর, যার ফলে ২০২৫ ও ২০২৬ সালের বড় একটি অংশের প্রাণহানির তথ্য এখনো এই তালিকায় পুরোপুরি ওঠেনি। অন্যদিকে, বিবিসি নিজস্ব তথ্যে নিহতের সংখ্যা ৫০ হাজারের বেশি বলে উল্লেখ করলেও নতুন এই অনুসন্ধানে সংখ্যাটি অনেক বিশাল।

প্রায় পাঁচ বছর ধরে চলমান এই পূর্ণমাত্রার যুদ্ধের সমাপ্তি নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত মিলছে না। দমন-পীড়ন ও কঠোর সেন্সরশিপের মাধ্যমে দেশের ভেতরে যুদ্ধ নিয়ে যেকোনো ধরণের অসন্তোষ দমনের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখছেন রুশ নেতা। যুদ্ধক্ষেত্রে এই চড়া মূল্য দেওয়ার বিষয়টি তাই দেশটির ভেতরে এক প্রকার আড়ালেই থেকে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিতও তাঁর মধ্যে দেখা যাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে রুশ সেনা মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়াল

ইউক্রেন যুদ্ধে রুশ সেনা মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়াল

আপডেট সময় ০৩:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬