ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্যাট্রিয়ট কিনছে পোল্যান্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়া তার সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলোকে মার্কিন ক্ষেপণাস্ত্র না কেনার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিল। তবে মস্কোর সেই হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ৪৭৫ কোটি ডলারের চুক্তি সই করেছে পোল্যান্ড।

বুধবার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এ সমরাস্ত্র কেনার চুক্তি করে ন্যাটো সদস্যভুক্ত এ দেশটি। পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পল জোন্স এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতেউজ মোরাউয়িকি বুধবার ওয়ারশ’তে এ চুক্তি সই করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজি দুদা।

চুক্তির পর পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর সমরাস্ত্র সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করছে তার দেশ।

ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নিচ দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জঙ্গিবিমান ভূপাতিত করা সম্ভব। পোল্যান্ডের দুই-তৃতীয়াংশ সামরিক সরঞ্জাম সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে সংগৃহীত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্যাট্রিয়ট কিনছে পোল্যান্ড

আপডেট সময় ০৯:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮