ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শীতলক্ষ্যা নদীতে নৌকায় গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

শীতলক্ষ্যা নদীতে নৌকায় এক গার্মেন্টস কর্মী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার ৭দিন পর আদালতের নির্দেশে বন্দর থানায় মামলা হয়েছে। ধর্ষিতার মা বাদী হয়ে বুধবার বন্দর থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার শিবচর থানার ইমামউদ্দিন মাতাব্বর কান্দি এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর, একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে সাবু এবং নাজিমউদ্দিনের ছেলে আবু বক্কর গত ২০ র্মাচ রাতে ওই গার্মেন্ট কর্মীকে ফুসলিয়ে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় নিয়ে আসে।

এরপর তারা ওই গার্মেন্ট কর্মীকে একটি নৌকায় তুলে নিয়ে জোর করে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা ঘটনাটি তার মাকে জানায়।

ঘটনার ৭দিন পর বুধবার আদালতের নির্দেশে বন্দর থানায় মামলা হয়। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শীতলক্ষ্যা নদীতে নৌকায় গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ

আপডেট সময় ০৮:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮