ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

মসজিদের ফ্যানে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সেনবাগে মসজিদের ভিতরে ফ্যানে ঝুলে সোলেমান বাহার (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় ঘটনাটি উপজেলার নিজসেনবাগ গ্রামে উত্তর পাড়া জামে মসজিদে ঘটে। বাহার ওই এলাকার মৃত আলী আহম্মেদ ছেলে। তিনি ৩ ছেলে ২ মেয়ের জনক।

স্থানীয় লোকজন ও ইউপি সদস্য জসিম উদ্দিন জানায়, নিজসেনবাগ গ্রামে উত্তর পাড়া জামে মসজিদে আসরের নামাজের আযান দেয়ার জন্য মোয়াজ্জেম আবুল কাশেম মসজিদে প্রবেশ করতে গেলে দেখেন সোলেমান বাহার গলায় রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন।

এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ খবর পেয়ে তার ভাই সাহেব উদ্দিন এসে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ বাড়ি নিয়ে আসেন।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশের সুরুত হাল শেষে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্থান্তর করে। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

মসজিদের ফ্যানে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮