ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩১ মার্চই অনুষ্ঠিত হচ্ছে বেসিস নির্বাচন

আকাশ আইসিটি ডেস্ক:

বর্তমান তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চই অনুষ্ঠিত হবে বেসিস নির্বাচন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও বেসিসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বারের অনুরোধে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেসিস নির্বাচন বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি বা সিদ্ধান্ত প্রত্যাহার করার বিষয়ে আশ্বস্ত করেছেন।

মঙ্গলবার রাতে বেসিস নির্বাচন বাতিলের বিষয়টি নিয়ে বেসিস সভাপতি আলমাস কবীর, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামানসহ একটি প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করেন।

বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে আরও দেখা করেছেন বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল ও দেলোয়ার হোসেন ফারুক। তারা মন্ত্রীকে বিষয়টি সুরাহা করে দেয়ার জন্য অনুরোধ করেন।

মন্ত্রী সবার কথা শুনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ফোন দেন। তিনি বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন, বেসিসের বর্তমান সমস্যাগুলো নতুন বোর্ড এসে সমাধান করে দেবে। তাই ডিটিওর সিদ্ধান্ত প্রত্যাহার করে ৩১ মার্চ বেসিস নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।

এরপর বাণিজ্যমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ের আশ্বস্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩১ মার্চই অনুষ্ঠিত হচ্ছে বেসিস নির্বাচন

আপডেট সময় ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮