ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবলীগের হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যুবলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন দলের আরেক সহযোগী সংগঠন ছাত্রলীগ।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন: জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনছুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি মীর শাহিন, যুবলীগ নেতা বাবু ও ছাত্রলীগ নেতা তৌকির, জেলা মুজিব সেনা পরিষদের সভাপতি বাবলুসহ আরও কয়েকজন।

পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদের জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বিকালে সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন আলাউদ্দিন চত্বরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা চলছিল। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মিছিল সেখানে উপস্থিত হয়।

সভাস্থলে পৌঁছে মান্নান স্টেজে উঠে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘কাল থেকে যুবলীগের খেলা শুরু হবে।’

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তাঁতী লীগের সভাপতি প্রতিবাদ করলে মান্নানের নেতৃত্বে মঞ্চে থাকা অতিথিদের ওপর হামলা চালানো হয়।

সাতক্ষীরা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা জানান, ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকার কর্মসূচিতে যোগ দেয়ার প্রাক্কালে বসুন্ধরা মার্কেটের সামনে মান্নান, তুহিন ও মনোয়ার হোসেন অনুর নেতৃত্বে লোহার রড, হকিস্টিক, রামদা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ও তৌকিরের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। ঘটনা শুনে পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন সবকিছু স্বাভাবিক।’

হামলার বিষয়ে ‍সাতক্ষীরা যুবলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবলীগের হামলা

আপডেট সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮