ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধূ সাজেদা বেগমের বিরুদ্ধে শাশুড়ি রায়জান বেগমকে কলসি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে পুলিশ সাজেদা বেগমকে আটক করেছে।

শনিবার রাতে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রায়জান বেগম ওই গ্রামের মৃত জমেদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুত্রবধূ সাজেদা বেগম ও শাশুড়ি রায়জান বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। এমতাবস্থায় শনিবার রাতে তাদের দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় পুত্রবধূ সাজেদা বেগম কলসি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে সালেহা বেগম সোমবার দুপুরে সাজেদা বেগমের বিরুদ্ধে মামলা করেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাজেদা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮