ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ’লীগ অফিসে ৩টি ককটেল বিস্ফোরণ, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে ৩ ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১ দলীয় নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

শনিবার কেশবপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা খন্দকার আবদুল আজিজ। এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তবে বাদীপক্ষের লোকজনের গণপিটুনিতে আওয়ামী লীগ কর্মী আহত রাসেল হোসেনকে আটক করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, আওয়ামী লীগ অফিসে ককটেল নিক্ষেপের ঘটনায় ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। মামলার তদন্ত চলছে। মামলার আসামিরা হলেন রাসেল হোসেন, সোহেল হোসেন, আবুল কালাম আজাদ, শাহরিয়ার সান্টু, গোলাম কিবরিয়া, আশরাফুজ্জামান, রমেশ দত্ত, লিটন, তরিকুল ইসলাম, আবু হাসান বাবু, আল-আমিন।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, আসামিরা সবাই আওয়ামী লীগের নিবেদিত কর্মী। তাদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মামলার বাদী খন্দকার আবদুল আজিজ সন্ত্রাসী হাতুড়ি বাহিনীর প্রধান। আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের শায়েস্তা করতে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ’লীগ অফিসে ৩টি ককটেল বিস্ফোরণ, আটক ১

আপডেট সময় ০১:১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮