ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লায় হাজী মোহাম্মদ মনির হোসেন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাজী মনির ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামের আবদুল মফিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাজী মনিরের সঙ্গে স্থানীয় কয়েকজন লোকের দীর্ঘ দিন ধরে রাজনৈতিক, গোষ্ঠিগত ও ব্যক্তিগত বিরোধ চলে আসছিল।

শনিবার রাতে তিনি ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি নুরে আলম দৈনিক আকাশকে জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাত সোয়া ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: সাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তরা হাজী মনিরের বুকে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮