ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক স্বামীর সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পরলেন কারিশমা

আকাশ বিনোদন ডেস্ক

বিচ্ছেদের কয়েক বছর কেটে গেলেও বলিউড তারকা কারিশমা ও তার সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মধ্যে সম্পর্কটি বেশ ভালোই রয়েছে। তাইতো সন্তানদের নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পরলেন প্রাক্তন এই দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কারিশমার শেয়ার করা বরফে ঢাকা পাহাড়ের উপর তোলা ছবিতে এমনটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। সঞ্জয়ও সন্তানদের সঙ্গে স্কিইং-এর সময় তোলা কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। কিন্তু দু’জনের একসঙ্গে তোলা কোনো ছবি দেখা যায়নি।

সামাইরা ও কিয়ানের সঙ্গে তোলা ছবির ক্যাপশনে সঞ্জয় লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে স্কিইং করে ছুটি কাটাচ্ছি। এই বয়সেও আমি তাদের অভিজ্ঞতা থেকে আরও শিখতে চাই। প্রতিটি মুহূর্ত দারুণ কাটছে।’

১১ ও ১২ মার্চ কারিশমা ও সঞ্জয় একসঙ্গে যথাক্রমে সামাইরা এবং কিয়ানের জন্মদিন পালন করেছেন।

টানা ১১ বছর কারিশমা কাপুর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ভালোভাবেই সংসার করেছেন। কিন্তু ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া স্বচ্ছদেবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক স্বামীর সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পরলেন কারিশমা

আপডেট সময় ১২:৩৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮