ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গারো মা-মেয়ে হত্যায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারী সঞ্জিব চিরানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় শেরপুরের নলিতাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

এ ব্যাপারে দুপুর একটায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে খুন হন মা বেশেথ চিরান (৬৮) ও মেয়ে সুজাতা চিরান (৩৮)। ওইদিন দুপুর আড়াইটার দিকে বেশেথ চিরানের নাতি (বড় মেয়ের ছেলে) সঞ্জীব চিরান শেরপুরের ঝিনাইগাতি থেকে তিন বন্ধুসহ বেড়াতে আসে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা যায় বেশেথ চিরানের নাতি সঞ্জীব চিরান ও তার তিন বন্ধুর বের হওয়ার দৃশ্য। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের পর এই চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার গুলশান থানায় নিহত সুজাতা চিরানের স্বামী আশীষ মানকিন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৫।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গারো মা-মেয়ে হত্যায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০১:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮