ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সড়কে ডাকাতি ও চুরির ঘটনায় ৬ পুলিশের বদলি

অাকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা থেকে ৬ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। সড়কে ডাকাতি ও পুলিশের টাকা পুলিশই চুরির করার অপরাধে হাইওয়ে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন জেলায় বদলি করেন।

বদলির ঘটনায় হাইওয়ে থানার পুলিশের মধ্যে বদলি আতঙ্ক বিরাজ করছে। যাদের বদলি করা হয়েছে তারা হলেন কনস্টেবল প্রদীপ (ড্রাইভার), কনস্টেবল হানিফ, মনোয়ার, শাকিল, শরীফুল ও এটিএসআই কাসেম।

সূত্র জানায়, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ব্যারাকে এক পুলিশ সদস্যের ট্রাঙ্ক ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন পুলিশ সদস্য প্রদীপ। এছাড়া রোববার রাতে সদরদী এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টা করে ডাকাতরা। রাতে পুলিশ টহল থাকলেও কীভাবে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। এ দুটি ঘটনা জানতে পেরে হাইওয়ে পুলিশ সুপার ছয়জনকে বদলির আদেশ দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, চুরি বা সড়ক ডাকাতির ঘটনা নয়, এদের ৬ জনকে নিয়মিত বদলি করা হয়েছে। তবে এর মধ্যে প্রদীপকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম জানান, ভাঙ্গা হাইওয়ে থানায় জনবল বেশি। এ জন্য এদের ৬ জনকে বদলি করা হয়েছে। তবে চুরি ও সড়কে ডাকাতির চেষ্টার ঘটনা নয়। আর এ বিষয়ে আমার কাছে লিখিত কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সড়কে ডাকাতি ও চুরির ঘটনায় ৬ পুলিশের বদলি

আপডেট সময় ১১:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮