ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের ১৫ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকার সাভারে নিখোঁজের ১৫ দিন পর এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে কৌশলে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবারের। এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাবাদের জন্য চারজনকে আটক করা হলেও দুইজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকালে সাভারের জয়ানাবাড়ী এলাকার বৈদ্যনাথের ইটভাটার পাশে হোসেন আলীর বালুর টেক থেকে বালিচাপা অবস্থায় নিহত ফয়সালের অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজ ছাত্রের নাম মো. ফয়সাল (২০)। তিনি সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার মাসুদ রানা ফকির চাঁনের ছেলে।

নিহত ফয়সাল সাভারের পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় অবস্থিত ল্যাবরেটরি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি বাবার মোটর পার্টসের দোকানে কাজ করতেন।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে ফয়সালকে কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আকাশ ও রাজু। পরে তাকে আটকে রেখে পাঁচ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয় ফয়সালের বাবা ফকির চাঁনের কাছে। এ ঘটনায় গত ৬ মার্চ ফকির চাঁন বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর হোসেন জানান, ফয়সাল নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি দায়ের হওয়ার পর বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু করি। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অভিযুক্ত রাজু ও আকাশের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং করে গোপন সংবাদে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। পরে মঙ্গলবার ভোরে দিনাজপুরের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও রাজুকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে সাভারের জোরপুল এলাকার বৈদ্যনাথের ইটভাটার পাশে হোসেন আলীর পরিত্যক্ত বালুরটেক থেকে বালিচাপা অবস্থায় নিহত ফয়সালের অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা করে হত্যার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের ১৫ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮