ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেন্ডারিয়ায় ঘুষিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার গেন্ডারিয়ায় সোহেল নামের এক চটপটির দোকানির ঘুষিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ ফজলুর রহমান (৪০)।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর নারিন্দা এলাকায় একটি ফাষ্টফুডের দোকানের মালিক। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ফজলুর রহমানের স্বজন মাহমুদ উল্লাহ দৈনিক আকাশকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর দুইটার দিকে চটপটির দোকানদার সোহেলের সঙ্গে ফজলুর তর্ক-বিতর্কের এক পর্যায়ে ফজলুরকে ঘুষি মারে সোহেল। এতে ফজলুর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় সালাহউদ্দিন মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজলুর রহমান গেন্ডারিয়া থানার নারিন্দা ওয়াসা স্টাফ কোয়ার্টার শাহসাব লেনের বাসিন্দা। তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার চারাগাঁও গ্রামে।

এ ব্যাপারে জানতে চাইলে গেন্ডারিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক সৈয়দ আবদুল মান্নান দৈনিক আকাশকে জানিয়েছেন, ঘটনার পর ঘাতক সোহেল পলাতক। পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গেন্ডারিয়ায় ঘুষিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৮:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮