ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আপনাদের লজ্জা হওয়া উচিত: ফখরুলকে হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘কোনো অপরাধ না করে বিএনপি নেত্রী কারাগারে’-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, তাহলে কী আদালতের প্রতি আপনার আস্থা নেই। আদালত সব তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে এতিমের টাকা আত্মসাতের মামলায় রায় দিল। খালেদা জিয়া সেই রায়ে কারাভোগ করছেন, আর আপনারা বলেন তিনি নিরপরাধ! অবাক হই আপনাদের কথা শুনে। আপনাদের লজ্জা হওয়া উচিত।

সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি আবু আহমেদ মান্নাফি, যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী, প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর যে হামলা হয়েছে, সাম্প্রদায়িক শক্তির এ হামলা নতুন নয়। একাত্তরেও তারা এটি করেছে। পঁচাত্তরেও করেছে। এখনও তাদেরই দোসর বিএনপি জামায়াত অশুভ শক্তিকে সঙ্গে নিয়ে গুপ্তহত্যা ও গুপ্তহামলা চালিয়ে যাচ্ছে।

হানিফ বলেন, আইন শৃঙ্খলাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, এখনও তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। মাঝে তারা (হামলাকারী) একটু চুপ ছিল। এখন আবার শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশে আর কখনো এই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের মানুষ মুক্তচিন্তার মানুষের উপর হামলা দেখতে চায় না। তিনি বলেন, উগ্রবাদী সব সংগঠনের পেছনে মদদ দিচ্ছেন ও কলকাঠি নাড়ছেন বিএনপির নেতা তারেক রহমান। তার কাজই হচ্ছে, দেশে অশান্তি তৈরি করা। হত্যা-খুনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

আপনাদের লজ্জা হওয়া উচিত: ফখরুলকে হানিফ

আপডেট সময় ১১:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮