ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বৃহত্তম জেট ইঞ্জিন পরীক্ষামূলক ভাবে আকাশে

আকাশ আইসিটি ডেস্ক:  

সম্প্রতি আকাশে উড়লো বিশ্বের বৃহত্তম জেট ইঞ্জিন। জিই৯এক্স নামের জেট ইঞ্জিনটি স্থাপন করা হয় একটি বোয়িং ৭৪৭ প্লেনের বাম পাশের পাখায়। ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিল থেকে তা চার ঘণ্টার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে।

দৈত্যাকার ইঞ্জিনটির ফ্যানের ব্যাস ১১ ফুটেরও বেশি এবং দৈর্ঘ্য ১৮ ফুট। এর নির্মাতা জেনারেল ইলেক্ট্রিক। ইঞ্জিনটির পরীক্ষামূলক উড্ডয়ন গত বছর হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে তা হয়নি। ২০২০ সালের মধ্যে এ ইঞ্জিনটি বাণিজ্যিকভাবে প্লেনে স্থাপন করা হবে বলে জানান এর নির্মাতারা।

ইঞ্জিনটি এক লাখ পাউন্ড ধাক্কা উৎপাদন করতে সক্ষম। এর একটি ইঞ্জিনের মূল্য ধরা হয়েছে ২৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৪০ কোটি টাকা)। ইতোমধ্যেই জেনারেল ইলেক্ট্রিক ৭০০টি জিই৯এক্সের অর্ডার পেয়ে গেছে।

জানা যায়, ভবিষ্যতে এ ইঞ্জিনটি স্থাপন করা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্যাসেঞ্জার প্লেন বোয়িং ৭৭৭এক্স-এ। এর ডানার দৈর্ঘ্য ২৩৫ ফুট। একসঙ্গে ৪০০ যাত্রী ধারণ করতে পারে প্লেনটি। ২০১৩ সালে নির্মিত দুই ইঞ্জিন বিশিষ্ট এ প্লেনটিকে বলা হয় সবচেয়ে সাশ্রয়ী প্যাসেঞ্জার প্লেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

বৃহত্তম জেট ইঞ্জিন পরীক্ষামূলক ভাবে আকাশে

আপডেট সময় ০৮:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮