ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘একটি পারিবারিক প্রেম কাহিনী’

আকাশ বিনোদন ডেস্ক: 

দীপু তার দলবল নিয়ে নায়লাদের বাসায় এসেছে বাড়িটি দখল করবে বলে। শহরের এক নম্বর সন্ত্রাসী খান তাকে এই কাজ দিয়েছে। নায়লার বাবা বাসায় ছিল না, তবুও সে উপায় না দেখে বাড়ি ছাড়তে রাজি হয়, তবে সে সাতদিন সময় চায়। সাতদিনের নোটিস দিয়ে চলে যায় দীপু।

বাসায় ফিরেই দীপু তার বাবার সামনে পড়ে। বাবার সামনে সে ভদ্র ও বিনয়ী। বাবা ঘোষণা দেন, সে আজই দীপুর জন্য মেয়ে দেখতে যাবেন। বাধ্য ছেলের মতো দীপু বাবার সঙ্গে মেয়ের বাড়ি যায়, যে বাড়িতে সে আজ সকালে গুণ্ডাপাণ্ডা নিয়ে এসেছিল…!

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘একটি পারিবারিক প্রেম কাহিনী’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, মিশু সাব্বির, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, জর্জ, আহসানুল হক মিনু, সোহেল খান, বৃষ্টি প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে রাজ বলেন, ‘এর আগেও নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। তখন ভালো সাড়া পেয়েছিলাম। আবারও নাটকটি এনটিভি কর্তৃপক্ষ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এটি ইতিবাচক ব্যাপার। আশা করছি, এবারও নাটকটি অনেক দর্শক দেখবেন। নাটকটিতে সমসাময়িক অনেক ঘটনা তুলে ধরা হয়েছে।’

পরিচালনার পাশাপাশি নাটকটি লিখেছেনও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সাত পর্বের ধারাবাহিক নাটকটি এনটিভিতে আজ থেকে প্রতি রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘একটি পারিবারিক প্রেম কাহিনী’

আপডেট সময় ১১:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮