ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংক নির্বাহীদের বেতন লাগাম ছাড়িয়েছে, এটা কমানো প্রয়োজন: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের উচ্চ বেতনে নাখোশ আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তিনি মনে করেন, এই বেতন লাগাম ছাড়িয়ে গেছে। এটা কমানো দরকার।

এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটর সভাপতি বলেন, ‘তারা প্রতি মাসে ১৫ থেকে ২০ লক্ষ টাকা বেতন পায়। যেখানে আমাদের প্রধানমন্ত্রীর বেতন দুই লক্ষ টাকা। এটা হতে পারে না।’

রবিবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় হাছান মাহমুদ এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি তাদের কথা বক্তব্য তুলে ধরেন।

২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আগামী ১ জুন। আর এই বাজেট পেশের জন্য পরামর্শ দিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। এর অংশ হিসেবেই এই আলোচনা হয়।

আগামী বাজেটের আকার এখনো ঠিক হয়নি। তবে অর্থমন্ত্রী সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় জানিয়েছেন বাজেটের আকার চার লাখ ৭০ হাজার কোটি টাকার মতো হবে।

ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা হাছান মাহমুদ বলেন, ‘ব্যাংকের একজন এক্সকিউটিভ, এমডি, সিইও এর বেতন ১৫ থেকে ২০ লক্ষ টাকা।…এটা হতে পারে না। কারণ ব্যাংকের টাকা জনগণের টাকা।’

উপজেলা পর্যায়ে সেরা করদাতাদের পুরস্কার দেয়ারও আহ্বান জানান হাছান মাহমুদ। এতে উপজেলা পর্যায়ে কর দেয়ার প্রবণতা বাড়বে বলেও মনে করেন তিনি।

দেশে গাড়ি নির্মাণে উদ্বুদ্ধ করতে বিনিয়োগকারীদেরও বিশেষ সুবিধা দেয়ার পক্ষে আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বলেন, ‘আমরা এখনও গাড়ি আমদানি করি। কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠান গাড়ি বানাতে আগ্রহী। তাদের ট্যাক্স সুবিধাসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া প্রয়োজন। এতে করে আমাদের অনেক টাকা সাশ্রয় হবে।

বিদেশি মোবাইল কোম্পানিগুলোকেও কিছুটা চাপ দেয়ার পরামর্শ দিয়েছেন হাছান। বলেন, ‘তারা বিদেশে সব লাভের টাকা নিয়ে যাচ্ছে। এটা যেন সব নিয়ে যেতে না পারে সে বিষয়ে নজরদারি করা উচিত।’

‘তাদের এখন ব্যয় উঠে গেছে। এখন তারা লাভ করছে। মোবাইল কোম্পানির শেয়ারের কিছু অংশ যেন দেশি বেসরকারি কোম্পানি কিনতে পারে সে ব্যবস্থা করা প্রয়োজন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংক নির্বাহীদের বেতন লাগাম ছাড়িয়েছে, এটা কমানো প্রয়োজন: হাছান

আপডেট সময় ০৯:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮