ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী এবার সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

মামলা প্রত্যাহারের দাবিতে দুদিনের আলটিমেটাম

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭০০-৮০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য দুদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়।

জানা গেছে, সকাল ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন।

এর পর মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে রাজু ভাস্কর্যে আসে। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য দুদিনের আলটিমেটাম দেয়া হয়।

এদিকে শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া ২৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ঘোষণা দেয়া হয়। সেখানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা কোটা সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলা প্রত্যাহারের দাবিতে দুদিনের আলটিমেটাম

আপডেট সময় ০৪:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮