ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু, অস্ত্রোপচার করতে হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্ব লন্ডনের বিখ্যাত মন্টফিউরি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চোখের চিকিৎসা শুরু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে অস্ত্রোপচারের তারিখ জানানো হবে। একই সঙ্গে হাঁটুর সমস্যার বিষয়েও পরামর্শ নিচ্ছেন তিনি। চিকিৎসকরা হাঁটুতে অস্ত্রোপচার না করে বিকল্পব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। আপাতত দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ দিচ্ছেন না তিনি। গত ১৭ দিনে মাত্র তিন দিন বাসা থেকে বেরিয়েছেন হাসপাতালে যাওয়ার জন্য। দলের কয়েকজন সিনিয়র নেতা ছাড়া আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো পর্যায়ের কাউকেই এখনো সাক্ষাৎ দেননি বিএনপিপ্রধান।

জানতে চাইলে লন্ডনপ্রবাসী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, চেয়ারপারসন আপাতত তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত। পরে তিনি অন্যান্য কাজ করবেন। চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের বরাত দিয়ে তাঁর প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামের চিকিৎসা শুরু হয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে যাচ্ছেন।

আগামী সপ্তাহে জানানো হবে কবে এবং কখন তাঁর অস্ত্রোপচার করা হবে। এরপর কিছুদিন তিনি চিকিৎসদের পর্যবেক্ষণে থাকবেন।

জানা গেছে, তারেক রহমানের বাসায় তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে আপাতত পারিবারিক সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। তাঁর চিকিৎসার সব কিছু দেখাশোনা করছেন ডা. জোবাইদা। বাসা থেকে হাসপাতালে আনা-নেওয়ার কাজটি তারেক নিজেই করছেন।

এই সফরে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কয়েকটি বৈঠকেরও কথা রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশটির বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।

এ বিষয়ে মাহিদুর রহমান বলেন, ‘লন্ডন বিএনপির পক্ষ থেকে আমরা একটি অনুষ্ঠান করব। এ ছাড়া কয়েকটি কূটনৈতিক বৈঠক হতে পারে। তবে ম্যাডামের সঙ্গে আলোচনার পর ওই কর্মসূচি নির্ধারণ করা হবে। গণমাধ্যমকেও তা জানানো হবে। ’ দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানান, খালেদা জিয়া দেশে ফিরবেন ঈদুল আজহার পরে।

প্রসঙ্গত, ১৫ জুলাই তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদার এটি তৃতীয় সফর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু, অস্ত্রোপচার করতে হবে

আপডেট সময় ০৬:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭