ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্কার অ্যাকাডেমি প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত

আকাশ বিনোদন ডেস্ক:  

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান জন বেইলির বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

বুধবার একাডেমির কাছে তার বিরুদ্ধে যৌন হয়রানির তিনটি অভিযোগ এসেছে। এসব অভিযেগের ভিত্তিতেই তদন্তের কাজ শুরু হয়েছে।-খবর ভ্যারাইটি ম্যাগাজিনের।

৭৫ বছর বয়সী এ সিনেমাটোগ্রাফার গত বছর অস্কার অ্যাকাডেমির প্রধান হিসেবে নির্বাচিত হন।

বেইলি দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যেই হলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। যার সূত্র ধরে মার্কিন রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ক্ষমতাবানদের বিরুদ্ধে একের পর এক যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ মিলতে থাকে।

এই অভিযোগে গত অক্টোবরেই অ্যাকাডেমি থেকে বহিষ্কার করা হয় ওয়েইনস্টেইনকে। নির্যাতন ও হয়রানি রোধে ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন আচরণ বিধিও ঠিক করে দেয়। বেইলির বিরুদ্ধে অভিযোগের কথা প্রথম জানায় ভ্যারাইটি ম্যাগাজিন। এই অভিযোগগুলো পর্যালোচনা করেই তদন্তের কাজ শুরু হয়েছে।

অভিযোগ ও এ সংক্রান্ত বিষয়ে বেইলির কোনো প্রতিক্রিয়াও জানা যায়নি।

উল্লেখ্য, বেইলি গত আগস্টে চার বছরের জন্য অস্কার অ্যাকাডেমির প্রধান হন। ২০১৫ সালে আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্কার অ্যাকাডেমি প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত

আপডেট সময় ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮