ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সেমিফাইনাল নিশ্চিত করে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলেন ফেদেরার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। শেষ চারে উঠে টেনিস র‌্যাংকিং-এ নিজের শীর্ষস্থানও অক্ষুন্ন রাখলেন তিনি। বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে ফেদেরার সরাসরি সেটে হারিয়েছেন ২৩তম বাছাই দক্ষিণ কোরিয়ার চুং হিইয়নকে।

ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এবারের আসর শুরু করেন ফেদেরার। সেই লক্ষ্যের পথে ভালোভাবেই টিকে রয়েছেন তিনি। তবে কোয়ার্টারফাইনালের প্রথম সেটে বড় পরীক্ষায় পড়ে গিয়েছিলেন ফেদেরার। প্রথম সেটটি জিততে বেশ কষ্টই করতে হয় তাকে। তারপরও ৭-৫ গেমে জয় পান ফেদেরার।

তবে দ্বিতীয় সেটে হিইয়নকে সুযোগই দেননি ফেদেরার। ৬-১ গেমে ঐ সেট জিতে শেষ চার নিশ্চিত করেন তিনি। এজন্য ফেদেরার সময় লেগেছে ১ ঘন্টা ২৩ মিনিট। সেমিতে ফেদেরার প্রতিপক্ষ অবাছাই ক্রোয়েশিয়ার বর্না কোরিচ । সপ্তম বাছাই কেভিন এন্ডারসনকে ৬-২, ৪-৬ ও ৬-৭ (৩/৭) গেমে হারান বর্না।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলসের শিরোপার স্বাদ নিতে মরিয়া ফেদেরার বলেন, ‘আমার প্রধান লক্ষ্য ছিলো এবারের আসরের সেমিফাইনালে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার চাই শিরোপা জয় করতে। যেভাবে খেলে এ পর্যন্ত এসেছি, এভাবেই খেলে যাবো। আমি আক্রমণাত্মক টেনিস খেলছি। তবে সবসময় এভাবে খেলা কঠিন। তারপরও শিরোপা জয়ের জন্য সেরা টেনিসই খেলবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সেমিফাইনাল নিশ্চিত করে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলেন ফেদেরার

আপডেট সময় ১২:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮