ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌবন ধরে রাখে আঙুর

আকাশ নিউজ ডেস্ক:

ত্বকের জন্য আঙুর খুবই উপকারী। ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন—যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি। সুস্বাদু এ ফলের আছে নানা খাদ্য ও ভেষজ গুণ। ত্বককে সুন্দর, সুস্থ এবং উজ্জ্বল করে যৌবন ধরে রাখতে আঙুরের জুড়ি মেলা ভার। কেননা বিভিন্ন রকম ত্বকের সমস্যা থেকে রক্ষা করে আঙুর। যেমন, সূর্যের তাপে ত্বকের উপরিভাগ কালো হয়ে যাওয়া বা সানবার্ন প্রতিরোধ করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ইত্যাদি। জেনে নিন কীভাবে ত্বকে আঙুর ব্যবহার করলে এই সমস্যাগুলো থেকে প্রতিকার পাওয়া যায়।

১) সানবার্ন থেকে মুক্তি : কখনও কখনও সানবার্ন ত্বকের এতটাই ক্ষতি করে যে, ত্বক দেখতে খুবই খারাপ হয়ে যায়। অনেক নামী-দামী প্রসাধনী দ্রব্য ব্যবহার করেও বিশেষ উপকার পাওয়া যায় না। এই সানবার্নের হাত থেকে আশ্চর্য রকমের কাজ দেয় আঙুর।

কয়েকটি আঙুর নিয়ে থেঁতলে মণ্ড করে নিন। এবার সেই মণ্ড সানবার্ন হওয়া জায়গায় ব্যবহার করুন। ৩০ মিনিট সেই মণ্ডটি লাগিয়ে রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২) ত্বকে বয়সের ছাপ পড়া থেকে মুক্তি : পরিবেশে যে পরিমাণ দূষণ হচ্ছে, তাতে ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়। শুধু দূষণের কারণেই নয়, হরমোন এবং অনিয়মিত ডায়েট এবং লাইফস্টাইলের জন্যেও এই সমস্যা দেখা দিতে পারে। ত্বকে বয়সের ছাপ পড়া থেকে কীভাবে আঙুর ব্যবহার করবেন?

দানাবিহীন আঙুরের মণ্ড তৈরি করুন। এবার মুখে ভালো করে সেই মণ্ড লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌবন ধরে রাখে আঙুর

আপডেট সময় ১০:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮