ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

প্রবাসীদের সেবা দিতে মিশনের কর্মকর্তারা আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রবাসীদের সেবা দিতে সরকার এবং মিশনের কর্মকর্তারা সব সময় আন্তরিক। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি দেশটির প্রত্যেকটি প্রদেশে দেয়া হচ্ছে কন্স্যুলার সেবা। শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রবাসীরা সেবা নিতে এসে যাতে ভোগান্তির শিকার না হন দ্রুত সেবা প্রদানের জন্য আরও ২৪ জন কর্মকর্তা দেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং সেবার মান বাড়ানো হয়েছে। এছাড়া হাইকমিশনে চালু করা হয়েছে তথ্যসেবা কেন্দ্র। যেখানে সার্বক্ষণিক দুইজন কর্মকর্তা উপস্থিত থেকে পাসপোর্ট তৈরির জন্য বিনামূল্যে ফরম বিতরণ, ফটোকপি করা, পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে উত্তোলনসহ যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ায় যারা এসেছেন তাদের কিছু মেধার অভাব আছে। এই অভাব থাকার কারণে সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। যারা সঠিক তথ্য উপস্থাপন করতে পারবেন তারাই পাসপোর্ট পাবেন এবং যারা তথ্য গোপন রাখবেন তাদের পাসপোর্ট কখনোই পাবেন না। কারণ এখন আর হাতের লেখা পাসপোর্ট নয়। সম্পূর্ণ ডিজিটাল পাসপোর্ট। তথ্য গোপন করলেই পাসপোর্ট পেতে সমস্যা হবে।

এর আগে হাইকমিশন ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশ হাইকমিশনের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় বাংলাদেশ হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম, পাসপোর্ট অধিদফতরের ডাইরেক্টর জেনারেল মো. মাসুদ রেজওয়ান, ডেপুটি হাইকমিশনার, ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার রইছ হাসান সারোয়ার, প্রথম সচিব মাসুদ হোসাইন, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াসমিন, পাসপোর্ট বিভাগের প্রজেক্ট ডাইরেক্টর মেজর আবেদ ছাড়াও দূতাবাসের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ দিকে ২০১৭ সালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে এক লাখ ৯৮ হাজার ৮০১টি। পাসপোর্টের আবেদন বা এনরোলমেন্ট করা হয়েছে দুই লাখ ১০ হাজার। এছাড়া গত বছর চার লাখ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট সেবা দেয়া হয়েছে।

এক দিনে সর্বোচ্চ দুই হাজার ৫০০ পাসপোর্ট ডেলিভারি ও প্রায় দুই হাজার নতুন পাসপোর্ট তৈরির আবেদন গ্রহণ বা এনরোলমেন্ট করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার লোকের সেবা দেয়া হচ্ছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবাসীদের সেবা দিতে মিশনের কর্মকর্তারা আন্তরিক: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮