ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাভ স্টোরিতে কাজলের সঙ্গে অভিনয়ে আপত্তি অজয়ের!

আকাশ বিনোদন ডেস্ক:

১৯৯৯ সালে বিয়ে হয় অজয় আর কাজলের। সফল দম্পতি হিসেবে বলিউডের আইকন তারা। একসঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক ছবি উপহার দিয়েছেন তারা। অনস্ক্রিনের রোমান্টিকের ছোঁয়া লাগে অফস্ক্রিনের লাইফেও। একসঙ্গে অভিনয়, প্রেম আর তারপরেই যান সাজনা তলায়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। এক সময় বলিউডকে বেশকিছু হিট ছবি উপহার দিয়েছিলেন এই জুটি।

‘গুন্ডারাজ’-এর সেটে অজয় দেবগণ এবং কাজলের প্রথম দেখা। তারপর জল অনেকদূর গড়িয়েছে। ভক্তদের একটাই প্রশ্ন, কবে আবার একসঙ্গে অভিনয় করবেন দেবগণ দম্পতি?

এই প্রশ্নের উত্তর নিয়ে সম্প্রতি হাজির হয়েছেন অজয় দেবগণ। তার ভাষায়, ‘আমি আর কাজল জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন, স্টিরিওটাইপ চরিত্রে আমাদের আর ঠিক মানাবে না। চ্যালেঞ্জিং চরিত্রের স্ক্রিপ্ট নিয়ে কোনো পরিচালক হাজির হলে তবেই দুইজনের একসঙ্গে একটা ছবি হতে পারে।’

৪৮ বছর বয়সে প্রেমিকের চরিত্রে যে একটু বেমানান দেখাবে সেই উপলব্ধি থেকেই অজয় বলে দিলেন, ‘আমার আর কাজলের তো একসঙ্গে ছবি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু লাভ স্টোরি আর নয়।’ কাজলকে যদি এই প্রশ্নটা করেন, ওর এই এক উত্তরই হবে। কিন্তু চেনা গতের একই ধাঁচের লাভ স্টোরিতে অভিনয় করতে দুজনের কারো ভালো লাগবে না।’

অজয় দেবগণের আগের ছবি ‘গোলমাল এগেনস’ ভালোই ব্যবসা করেছে বক্স অফিসে। মুক্তির অপেক্ষার তার আগামী ছবি ‘রেইড’।

এদিকে কাজল ব্যস্ত তার পরবর্তী ছবি ‘ইলা’ নিয়ে, যে ছবিটির পরিচালনা করছেন প্রদীপ সরকার। সূত্র: আনন্দবাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাভ স্টোরিতে কাজলের সঙ্গে অভিনয়ে আপত্তি অজয়ের!

আপডেট সময় ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮