ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরি নয়, নানাবাড়িতে নাবিলার মেয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত বিমানের নিহত কেবিন ক্রু শারমীন আক্তার নাবিলার দুই বছর বয়সী মেয়ে হিয়াকে পাওয়া গেছে। হিয়া রাজধানীর ভাসানটেকে তার নানাবাড়িতে আছে।

সোমবার রাতে হিয়াকে কে বা কারা নিয়ে গেছে অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার দাদি। এ ঘটনায় পুলিশ নাবিলার গৃহকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদও করে।

এ ব্যাপারে জানতে চাইলে, উত্তরা (পশ্চিম) থানার উপ-পরিদর্শক আবিদুজ্জামান দৈনিক আকাশকে বলেন, ‘বিমান দুর্ঘটনার পর হিয়াকে তার খালা নুসরাত নিয়ে গেছেন। হিয়া এখন ভাষানটেকের তার নানা বাড়িতে আছেন’। তবে শিশুটিকে তিনি দেখেননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে হিয়াকে নিয়ে গৃহকর্মী রুনা পালিয়ে যায় বলে সোমবার রাতেই হিয়ার দাদি বিবি হাজেরা উত্তরার পশ্চিম থানায় একটি জিডি করেন। পরে উত্তরা পশ্চিম থানার ২৩ নং সড়কের পাশের একটি বাসা থেকে কাজের বুয়া রুনাকে আটক করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুরি নয়, নানাবাড়িতে নাবিলার মেয়ে

আপডেট সময় ১০:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮