ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। সোমবার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

র‌্যাব জানায়, বন্দুকযুদ্ধের সময় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোর চারটার দিকে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় র‌্যাব-১১ এর ডিএডি পরিদর্শক জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

আপডেট সময় ০৫:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮