ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন দিনের ব্যবধানে ফেসবুকে পাতানো ভাই-বোনের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুকে পাতানো বোনের আত্মহত্যার খবর সইতে না পেরে তিন দিন পর আত্মহত্যা করেছেন ভাই তানজিম (২৩)। মঙ্গলবার (১ আগস্ট) ঠাকুরগাঁও সদরে গোয়ালপাড়া এলাকার নিজ বাড়িতে তানজিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ও তানজিমের বাবা ওহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে কলেজপাড়া এলাকার প্রত্যাশা আক্তার ও তানজিমের মধ্যে ভাই-বোনের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে তারা ফেসবুকে বিভিন্ন বিষয়ে আলোচনা করে আসছিল। গত শনিবার (২৯ জুলাই) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন প্রত্যাশা। ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করে। এরপর দু’দিন নিজের রুম থেকে বের হয়নি তানজিম। পাতানো বোনের মৃত্যুর শোকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল সে। তবে তানজিম যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে এটা ভাবতে পারিনি।

স্থানীয়রা জানান, গোয়ালপাড়া এলাকায় নিজ পরিবারের সঙ্গেই থাকতেন তানজিম। হঠাৎ কেন এমন হলো তা কেউ বুঝে উঠতে পারছে না।

আত্মহত্যার আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তানজিম। সেখানে তিনি লেখেন, ‘মেনে নিতে পারতেছি না।’ এর আগে শনিবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন প্রত্যাশা। তার শেষ স্টাটাসটি ছিল, ‘সব বলা হয়তো শেষ হয় না। অবশেষে শেষ নিঃশ্বাস।’

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গলায় ফাঁস দিয়ে এক তরুণের আত্মহত্যার কথা শুনেছি। মঙ্গলবার দুপুরে তার বেডরুম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে পরিবারের অভিযোগ না থাকায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন দিনের ব্যবধানে ফেসবুকে পাতানো ভাই-বোনের আত্মহত্যা

আপডেট সময় ১১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭