ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাটরিনার অ্যাকশনে মন ভরেনি আমিরের!

আকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা থাগস অব হিন্দুস্তান। এতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। সিনেমার বেশকিছু অংশের শুটিং শেষ হয়েছে। এর মধ্যে একটি অংশে ক্যাটরিনার অ্যাকশন দৃশ্য নিয়ে সন্তুষ্ট নন আমির।

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির। সবকিছুই হওয়া চাই তার মনের মতো। থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিংয়ের কিছু অংশের ভিডিও ক্লিপস দেখছেন আমির। এতে ক্যাটরিনার অ্যাকশন দৃশ্যগুলো মনে ধরেনি এ অভিনেতার। তাই সেগুলো পুনরায় শুটিং করার অনুরোধ জানিয়েছেন তিনি। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সিনেমাটিতে অ্যাকশন দৃশ্য ও নাচের জন্য বেশ পরিশ্রম করেছেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘সিনেমাটির অ্যাকশন দৃশ্য ও নাচের জন্য আমাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে। এ জন্য পরবর্তী চার-পাঁচ মাস আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে।’

শোনা যাচ্ছে, সিনেমায় ফাতিমা সানা শেখের চেয়ে তার ভূমিকা কম। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘এগুলো কোনো ব্যাপার না। সবকিছুর মধ্যে থেকে ঘটনা খোঁজা বন্ধ করুন। আমির, অমিতাভ বচ্চন, ফাতিমা ও আমি-এ ধরনের প্রজেক্টের অংশ হতে পেরে সবাই খুশি। আমরা একসঙ্গে কাজ করতে পরে বেশ উচ্ছ্বসিত। এটা আমির ও ভিক্টরের (পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য) সিনেমা, তারা যখন যা ইচ্ছে সিনেমার ব্যাপারে প্রকাশ করতে পারেন। আমি এটি তাদের ওপর ছেড়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ তাদের ব্যাপার এবং প্রোডাকশন হাউস এভাবেই কাজ করছে।’

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। দীপাবলী উপলক্ষে আগামী ৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যাটরিনার অ্যাকশনে মন ভরেনি আমিরের!

আপডেট সময় ০৮:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮