ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

শুরুতেই শেষ শারাপোভার মিশন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) প্রথম রাউন্ডেই অঘটনের শিকার রাশিয়ান সুপারস্টার মারিয়া শারাপোভা। অন্যদিকে প্রথমবারের দেখাতেই বাজিমাত করলেন জাপানিজ তরুণী নাওমি ওসাকা।

সরাসরি সেটে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন ত্রিশ বছর বয়সী সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ীর বিপক্ষে ৬-৪, ৬-৪ গেমের জয়ে উল্লাসে মাতেন ২০ বছর বয়সী ওসাকা। ফলে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স মিশন শুরুতেই শেষ হলো শারাপোভার।

তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে ওসাকার সামনে পোলিশ তারকা আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। শীর্ষ বাছাই খেলোয়াড় তালিকায় থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামছেন তিনি।

উল্লেখ্য, গত মাসে কাতার ওপেনের প্রথম রাউন্ডে বিদায়ের পর হাতের ইনজুরিতে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন শারাপোভা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতেই শেষ শারাপোভার মিশন

আপডেট সময় ১০:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮