ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে খুশি রাখতে নাচছে চার আরব দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলকে খুশি করতে চারটি আরব দেশের লজ্জাজনকভাবে নাচানাচি বন্ধ করা উচিত বলে জানিয়েছে ইরান। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি পালন নিয়ে সন্দেহ করার পর তেহরান এ মন্তব্য করল।

বুধবার সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা করেছেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কথা বলেছে ওই চার দেশ। ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করছে কিনা তা দেখভাল করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি বিশেষ নজরদারির আহ্বান জানিয়েছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ বিবৃতি নাকচ করে বলেছেন, বিবৃতিটি একেবারেই মূল্যহীন এবং ইরানের পরমাণু ইস্যু নিয়ে এসব দেশের কথা বলার কোনো এখতিয়ার নেই।

তিনি বলেন, ইসরাইলকে খুশি করার জন্য আরব দেশগুলোর এই প্রচেষ্টা বন্ধ করা উচিত।

বাহরাম কাসেমি আরও বলেন, আরব এই দেশগুলোর প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে- ইয়েমেনে সামরিক আগ্রাসন এবং হত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধ করা, মধ্যপ্রাচ্যে উগ্রবাদ ও চরমপন্থা না ছড়ানো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে খুশি রাখতে নাচছে চার আরব দেশ

আপডেট সময় ০৩:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮