ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলে যাতায়াতের সময় দুই ছাত্রীকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্কুলে যাতায়াতও নিরাপদ নয় শিশুছাত্রীরা। স্কুলে যাওয়া ও আসার পথে তারা ধর্ষণের শিকার হচ্ছে। নোয়াখালীর সেনবাগ ও ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় স্কুলে যাতায়াতের পথে দুই শিশুছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।

সেনবাগ প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগের আলোচিত গার্মেন্টস কর্মীকে জিম্মি করে ধর্ষণের ঘটনা রেশ কাটতে না কাটতে ফের ধর্ষণের শিকার হলো তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। বুধবার দুপুরে স্কুলে যাওয়ার পথে উপজেলার কেশারপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটোচালক নুর হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে একই এলাকার ছালা উদ্দিনের ছেলে আটোচালক নুর হোসেন ওই ছাত্রীকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। তার মা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমানকে জানান। চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ মো. হানিফ ঘটনাস্থলে গিয়ে নুর হোসেনকে আটকে রাখে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেনবাগ থানার ওসি মো হারুন অর রশিদ জানান, নুর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ওই ছাত্রীর মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নুর হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর এলাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে মহলবাড়ী এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী তুহিন। বুধবার বিকালে স্কুল শেষে বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তুহিন।

শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তুহিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

রাণীশংকৈল থানার ওসি আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে তুহিনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলে যাতায়াতের সময় দুই ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ১১:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮