ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে এমপি রফিকুল ইসলাম বীরউত্তমকে ঠেকাতে একমঞ্চে সাত প্রার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর-৫ সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমকে ঠেকাতে চ্যালেঞ্জ দিয়ে মাঠে নেমেছেন সাত নতুন মনোনয়ন প্রত্যাশী। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এক জনসভায় একত্রিত হয়েছিলেন তারা সবাই।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করে কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগ।

সভায় বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী সাত আওয়ামী লীগ নেতা। তারা হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক এ কে এমে ফজলুল হক, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা প্রকৌশলী মো. সফিকুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, হেলাল উদ্দিন মিয়াজী ও কৃষক লীগ সদস্য সফিকুল আলম ফিরোজ।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে অনেক উন্নয়ন করেছেন। হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আবারও এ আসনটি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপহার দেবেন।

অপরদিকে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম দুপুরে উপজেলা সদরে আলেমদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে এমপি রফিকুল ইসলাম বীরউত্তমকে ঠেকাতে একমঞ্চে সাত প্রার্থী

আপডেট সময় ১০:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮