ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে কয়েকজন নেতাকর্মীকে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু এর ১৫ মিনিট আগে পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত। এর পর থেকে কারাগারে আছেন তিনি। এদিকে তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।

বৃহস্পতিবার খালেদা জিয়ার কারাজীবনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশের বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড

আপডেট সময় ০২:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮