ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক বেতন বৃদ্ধির সমান্তরালে দুর্নীতি দমনেও কঠোর হতে হবে: মুনীর চৌধুরী

মসজিদের ভেতর শিশুকে শিকলে বেঁধে ৩ ঘণ্টা মারধর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাই পৌর শহরের কাগুজিয়া পাড়া-মহল্লায় ৯ বছরের এক শিশুকে ধরে মসজিদের ভেতরে নিয়ে শিকলে বেঁধে তিন ঘণ্টা ধরে মারধর করা হয়েছে। মসজিদের প্রধান ইমামের বিরুদ্ধে এ অভিযোগ করেছে নির্যাতনের শিকার ওই শিশুটির পবিরার।

নির্যাতনের শিকার ওই শিশু নাম মো. সিয়াম মাহমুদ। সে পৌর শহরের কাগুজিয়া পাড়া মসজিদের পাশে পাঠানটোলা মহল্লার দুলাল হোসেনের ছেলে। সিয়াম এখন ধামরাই সরকারি হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জনতার রোষানল থেকে বাঁচতে মো. সাইফুল ইসলাম নামের ওই ইমাম গাঢাকা দিয়েছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, সিয়াম মাহমুদ সহপাঠীদের সঙ্গে দুপুর ২টার দিকে খেলাধুলা করছিল। এ সময় মসজিদের প্রধান ইমাম মো. সাইফুল ইসলাম মসজিদের ভেতরে বোতলে করে প্রস্রাব নিক্ষেপ করার অভিযোগ এনে শিশু সিয়ামকে ধরে নিয়ে যায়। এরপর তাকে মসজিদের ভেতর নিয়ে শিকলে বন্দি করে এবং মসজিদের কলাপসিবল গেট বন্ধ করে দিয়ে তিন ঘণ্টা ধরে নির্যাতন চালায়।

এতে ওই শিশুটি অজ্ঞান হয়ে যায়। তার নিশ্চিত মৃত্যু হয়েছে ভেবে মসজিদের ওই ইমাম আত্মগোপন করে। এরপর এলাকাবাসী মানুষ মসজিদের ভেতর ঢুকে ওই শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ব্যাপারে নারী সমাজসেবিকা মোসাম্মৎ মাহি আক্তার বলেন, অবুঝ এক শিশুর ওপর বর্বর নির্যাতন চালিয়ে খুবই অমানুষের পরিচয় দিয়েছে মসজিদের ওই ইমাম। এর কঠোর বিচার হওয়া উচিত। ওই শিশুর বাবা দুলাল হোসেন বলেন, আমি এর উপযুক্ত ব্যবস্থা চাই।

ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু বলেন, এ নিয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

মসজিদের ভেতর শিশুকে শিকলে বেঁধে ৩ ঘণ্টা মারধর

আপডেট সময় ০২:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮