ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

সোনারগাঁ উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার রাতে তিশা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ জন নিহত ও ৩৮ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গত এক সপ্তাহের ব্যবধানে ওই এলাকায় এ নিয়ে দুটি বড় ধরনের সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটলো। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে একই এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছন থেকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে ১০ নিহত ও ২৫ জন আহত হয়।

এ ঘটনায় মহাসড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক ও সাধারন যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লার নবীনগরগামী তিশা পরিবহণের (ঢাকা মেট্টো ব ১৪ ৫৩১৪) বাসটি বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকেরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এসময় বাসের ভেতরে থাকা প্রায় ৪০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। মূমুর্ষূ অবস্থায় আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী।

এসময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অজ্ঞাতনামা এক পুরুষ (৩৫) এবং নেয়ার পর অজ্ঞাতনামা এক নারী (২৫) নিহত মারা যান।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম সরদার জানান, মল্লিকেরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে বাসের ২ যাত্রী নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

আপডেট সময় ০১:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮